Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Champions League 2024 : চ্যাম্পিয়ন্স লিগে ৯-২ গোলে দিনামো জাগরেবকে উড়িয়ে সূচনা বায়ার্ন মিউনিখের

Bayern munich and Dinamo Zagrebs (symbolic picture)
Bayern munich and Dinamo Zagrebs (symbolic picture)

 

মিউনিখ, ১৮ সেপ্টেম্বর : নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির কোচিংয়ে দারুণ ছন্দে রয়েছে মিউনিখ। সেই ধারা অব্যাহত রাখল তারা মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগেও। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৯-২ গোলে জিতেছে বায়ার্ন দিমানো জাগরেবের বিরুদ্ধে। আর প্রথম দল হিসেবে এত গোল করে চ্যাম্পিয়ন্স লিগে নতুন কীর্তি গড়ল বায়ার্ন।

বিধ্বংসী বায়ার্নের হয়ে একাই চার গোল করেন কেইন। ওলিসে করেন দুই গোল। বাকি তিন গোলদাতা হলেন রাফায়েল গেররেইরো, লেরয় সানে ও লেয়ন গোরেটস্কা। গত সপ্তাহে হোলস্টেন কিলের বিরুদ্ধে হ্যাটট্রিক করা কেইনের চলতি মরসুমে বায়ার্নের হয়ে ছয় ম্যাচে আটটি গোল করে ফেললেন। আর চ্যাম্পিয়ন্স লিগে ৪৫ ম্যাচ খেলে ৩৩টি গোল করলেন কেইন। এতদিন ৩০ গোল নিয়ে ইংলিশ তারকা ওয়েইন রুনির কাছে ছিল এই রেকর্ডটি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…