
হানঝাউ, ৭ অক্টোবর: এশিয়ান গেমস ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ।
আজ শনিবার (৭ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য শেষ বলে ৪ রান দরকার ছিল বাংলাদেশের। রাকিবুল ইসলাম চার হাঁকিয়ে বাংলাদেশকে পদক জেতান ।৬ উইকেটে জিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে এক উইকেট হারিয়ে ৪৮ রান করেছিল পাকিস্তান। ডিএল মেথডে ৫ ওভারে টাইগাররা পায় ৬৫ রানের টার্গেট।
