Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Balance-Bresnan banned:বর্ণবাদের দায়ে ব্যালেন্স-ব্রেসনানদের নিষেধাজ্ঞা ও জরিমানা ঘোষণা করেছে ইসিবি

Balance-Bresnan
Balance-Bresnan

 

লন্ডন, ২৭ মে : কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারে আজিম রফিককে উদ্দেশ্য করে যে বর্ণবাদী ঘটনা ঘটেছিল সেই ঘটনায় শুনানির পর রায় দিয়েছে ইসিবির ক্রিকেট ডিসিপ্লিনারি কমিটি (সিডিসি)। বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের জন্য গ্যারি ব্যালান্স ও টিম ব্রেসনানসহ ক্লাবটির প্রাক্তন ছয় ক্রিকেটার-কোচ নিষেধাজ্ঞা ও জরিমানার শাস্তি পেয়েছেন। সম্প্রতি অবসর নেওয়া ব্যালান্সকে ৩ হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি ৬ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে শুনানির আগেই ব্যালান্স নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন।

ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হগার্ড ও ব্রেসনানকে ৪ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি ৪ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ব্রেসনানকে। এছাড়া ইয়র্কশায়ারের প্রাক্তন অধিনায়ক ও কোচ অ্যান্ড্রু গলকে ৬ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। আর এর পাশাপাশি কোচিং থেকে ৬ সপ্তাহের জন্য নিষিদ্ধও করা হয়েছে। এদিকে শাস্তি পাওয়া সব ক্রিকেটার ও কোচকে তিরস্কৃত করেছে ইসিবি। সেই সঙ্গে তাদেরকে নিজ নিজ খরচে ইসিবির বর্ণবাদ ও বৈষম্যবিরোধী প্রোগ্রামের কোর্স করার আহ্বান জানিয়েছে ইসিবি।


You might also like!