
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ থাইল্যাণ্ডে শুরু হচ্ছে ২৫ তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ । এবারের চ্যাম্পিয়নশিপে ভগবান হনুমানকে ম্যাসকট হিসেবে দেখা যাবে ।
কেন হনুমানকেই ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হল ? এবিষয়ে, কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হনুমান (ভগবান) রামের সেবায় গতি, শক্তি, সাহস-সহ অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেন, তাঁর সবচেয়ে বড় ক্ষমতা দৃঢ়তা, আনুগত্য এবং ভক্তি । ২৫ তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো অ্যাথলিটদের দক্ষতা, দলগতভাবে কাজ করা, ডেডিকেশন, স্পোর্টসম্যানশিপের প্রতিনিধিত্ব করে ।
শটপুটার তাজিন্দরপাল সিং টুর এবং লং জাম্পার মুরালি শ্রীশঙ্করের নেতৃত্বে ভারতীয় দলের লক্ষ্য চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য প্রভাব ফেলা । উল্লেখ্য, ১৬ জুলাই শেষ হবে পাঁচ দিনব্যাপী এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ।
