Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Paris Olympics 2024 : অলিম্পিকে কোভিডে আক্রান্ত অন্তত ৪০ জন অ্যাথলিট

athletes Covid (symbolic picture)
athletes Covid (symbolic picture)

 

প্যারিস, ৭ আগস্ট : অলিম্পিকের প্রথম দিনেই একজন অ্যাথলিট কোভিডে আক্রান্ত হয়েছিলেন। যত দিন যাচ্ছে অলিম্পিকে কোভিডের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিকে ৪০ জনের বেশি অ্যাথলিট কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বেশ কয়েকজন তারকা অ্যাথলিট। রয়েছেন ১০০ মিটারের ব্রেস্টস্ট্রোক সাঁতারু ব্রিটেনের অ্যাডাম পিটি। অস্ট্রেলিয়ান সাঁতারু ল্যানি পলিস্টার। ডব্লিউএইচও-এর দেওয়া তথ্য অনুযায়ী অসুস্থতার কারণে মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার থেকে তিনি নিজেকে সরিয়ে নেন। তারা মনে করছে, অলিম্পিক কেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৈশ্বিকভাবে নতুন করে বাড়তে পারে। ডব্লিউএইচও বলেছে, কোভিড-১৯ ভাইরাস এখনও ছড়িয়ে পড়ছে এবং তার প্রতিরোধ ব্যবস্থা দেশগুলোকে আরও কঠোর ভাবে নেওয়া প্রয়োজন। ডব্লিউএইচওর মহামারি ও অতিমারি প্রতিরোধ এবং প্রস্তুতি দফতরের পরিচালক মারিয়া ফন কেরখোভ বলেছেন, ৮৪টি দেশ থেকে পাওয়া তথ্যপঞ্জি অনুযায়ী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের হার ‘গত কয়েক সপ্তাহে বেড়েছে’।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…