Breaking News

 

Game

2 years ago

Asian Games:এশিয়ান গেমস : আজ যাদের দিকে তাকিয়ে ভারত, জেনে নিন শনিবারের বিস্তারিত সূচি

Asian Games
Asian Games

 

কলকাতা, ৩০ সেপ্টেম্বর : শুক্রবার থেকে এশিয়ান গেমসে শুরু হয়েছে অ্যাথলেটিক্সের ইভেন্ট। এ বারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন কিরণ বালিয়া। শনিবার নামছেন ভারোত্তলক মীরাবাঈ চানু। বক্সিংয়ে নজর থাকবে লভলিনা বরগোহাইয়ের দিকে। তেমনই জোড়া ভারত-পাকিস্তান ম্যাচ। পুরুষদের হকিতে গ্রুপের ম্যাচে নামছে দু-দল। তবে আকর্ষণ স্কোয়াশে গোল্ড মেডেল ম্যাচ। সেখানেও মুখোমুখি ভারত-পাকিস্তান। টেনিসে গোল্ড মেডেলের সুযোগ মিক্সড ডাবলসে। রোহন বোপান্না-রুতুজা ভোসলে জুটি নামছে ফাইনালে। দেখে নিন এশিয়ান গেমসে আজ ভারতের সূচি।

এক নজরে ভারতের সূচি :

৩ ৩ বাস্কেটবল:

পুরুষদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার ম্যাচ, ভারত বনাম ইরান। কোয়ার্টার ফাইনালে যাওয়ার ম্যাচ, ভারত বনাম মালয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করলে ম্যাচ দুটি বিকেল।

অ্যাথলেটিক্স:

মেয়েদের হেপ্টাথলন (স্বপ্না বর্মণ, নন্দিনী আগাসরা)। পুরুষদের লং জাম্প (মুরলী শ্রীশঙ্কর, জসউইন অলড্রিন)। মেয়েদের ১০০ মিটার হার্ডলস হিট (জ্যোতি ইয়ারাজি, নিত্যা রামরাজ)। পুরুষদের ১৫০০ মিটার হিট (অজয় কুমার সরোজ, জিনসেন জনসন), মেয়েদের ৪০০ মিটার ফাইনাল (ঐশ্বর্য কৈলাস মিশ্র)। পুরুষদের ৪০০মিটার ফাইনাল (মহম্মদ আজমল)। পুরুষদের ১০হাজার মিটার ফাইনাল (কার্তিক কুমার, গুলবীর সিং)।

ব্যাডমিন্টন:

পুরুষদের টিম ইভেন্ট সেমিফাইনাল, ভারত বনাম কোরিয়া।

বক্সিং:

মেয়েদের ৫৪ কেজি কোয়ার্টার ফাইনাল (প্রীতি), মেয়েদের ৭৫ কেজি কোয়ার্টার ফাইনাল (লভলিনা বরগোহাই)। পুরুষদের ৫৭ কেজি রাউন্ড অফ ১৬ (সচিন সিবাচ), পুরুষদের ৯২ কেজি কোয়ার্টার ফাইনাল (নরেন্দ্র)। পুরুষদের ৭১ কেজি কোয়ার্টার ফাইনাল (নিশান্ত দেব)।

ব্রিজ (তাস):

পুরুষ, মহিলা, মিক্সড টিম রাউন্ড রবিন ।

ক্যানোয়িং:

বেশ কিছু স্প্রিন্ট রেস হিট ও সেমিফাইনাল।

দাবা:

পুরুষদের টিম রাউন্ড ২ (গুকেশ, বিদিত গুজরাটি, অর্জুন এরিগাসি, পেন্টালা হরিকৃষ্ণ, রমেশবাবু প্রজ্ঞানন্দ)। মেয়েদের টিম ইভেন্ট রাউন্ড ২ (কোনেরু হাম্পি, হরিকা দ্রোণবল্লী, বৈশালি রমেশবাবু, বন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী)।

ডাইভিং:

পুরুষদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ফাইনাল (লন্ডন সিং হেমম, সিদ্ধার্থ বজরং পরদেশী)।

ইকুয়েস্ট্রিয়ান:

টিম ও ব্যক্তিগত ইভেন্ট (অপূর্ব কিশোর দাবাড়ে, বিকাশ কুমার, আশিস বিবেক লিমায়ে)।

গল্ফ:

পুরুষদের ব্যক্তিগত ও টিম ইভেন্ট রাউন্ড ৩, অনির্বাণ লাহিরি, এসএসএসপি চৌরাসিয়া, খালিন যোশী, শুভঙ্কর শর্মা।

মেয়েদের ব্যক্তিগত এবং টিম ইভেন্ট:

রাউন্ড ৩, প্রণবী, অবনী প্রশান্ত, অদিতি অশোক।হ্যান্ডবল:

মেয়েদের প্রাথমিক পর্ব, ভারত বনাম নেপাল।

হকি:

পুরুষদের গ্রুপ পর্ব, ভারত বনাম পাকিস্তান।

রোলার স্কেটিং:

পদকের ইভেন্ট-মেয়েদের স্পিড স্কেটিং ১০হাজার মিটার পয়েন্ট এলিমিনেশন রেস ফাইনাল। পুরুষদের স্পিড স্কেটিং ১০হাজার মিটার পয়েন্ট এলিমিনেশন রেস ফাইনাল।

শুটিং:

পদকের ইভেন্ট- মিক্সড টিম ১০মিটার এয়ার পিস্তল যোগ্যতা অর্জন, টিম মেডাল এবং ব্যক্তিগত ফাইনাল (দিব্যা, সরবজ্যোৎ সিং), পুরুষদের ট্র্যাপ যোগ্যতা অর্জন, টিম এবং ব্যক্তিগত পর্ব। মেয়েদের ট্র্যাপ যোগ্যতা অর্জন, টিম এবং ব্যক্তিগত পর্ব।

স্কোয়াশ:

পুরুষদের গোল্ড মেডেল ম্যাচ, ভারত বনাম পাকিস্তান।

টেবল টেনিস:

পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনাল, (মানুষ শাহ/ মানব ঠাক্কর)। মেয়েদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল (মণিকা বাত্রা), মেয়েদের ডাবলস কোয়ার্টার ফাইনাল, (সৃজা আকুলা/দিয়া চিতালে, সুতীর্থা মুখোপাধ্যায়/ ঐহিকা মুখোপাধ্যায়)।

টেনিস :

পদকের ইভেন্ট- মিক্সড ডাবলস ফাইনাল (রোহন বোপান্না/রুতুজা ভোসলে)।

ভলিবল:

মেয়েদের প্রাথমিক পর্ব পুল এ, ভারত বনাম কোরিয়া।

ভারোত্তোলন:

মেয়েদের ৪৯ কেজি (মীরাবাঈ চানু)। মেয়েদের ৫৫ কেজি (বিন্দিয়ারানী দেবী) ফাইনাল।

You might also like!