
কাতার, ১৫ জানুয়ারি : এশিয়ান কাপের 'সি' গ্রুপ পর্বের ম্যাচে ইরান যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইনকে হারিয়ে দাপুটে জয় পেল। এক গ্রুপে দাপুটে জয় পেল সংযুক্ত আরব আমিরশাহি হংকংকে হারিয়ে। অন্যদিকে, 'ডি' গ্রুপের ম্যাচে ভিয়েতনামকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে জাপান। রবিবার (১৪ জানুয়ারি) রাতে এশিয়ান কাপে প্রথম ম্যাচে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনকে ইরান হারিয়েছে ৪-১ গোলে।
এই জয়ে 'সি' গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করল ইরান। 'সি' গ্রুপের আরেকটি ম্যাচে আরব আমিরাত ৩-১ গোলে হারিয়েছে হংকংকে। গ্রুপের দ্বিতীয় স্থান দখল করেছে আরব আমিরশাহি। 'ডি' গ্রুপের আর এক ম্যাচে জাপান-ভিয়েতনামের খেলায় লড়াই হয়েছে। আল থুমামা স্টেডিয়ামের ম্যাচে প্রথমার্ধে একবার ভিয়েতনাম এগিয়ে গিয়েও ৪-২ গোলের ব্যবধানে জাপানের কাছে হেরেছে।এই জয়ে গ্রুপের প্রথম ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করেছে জাপান।
