
মুম্বই, ৪ আগস্ট : এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন ১৫ অগাস্ট। এই পরিস্থিতিতে আগামী সোমবার (৭ আগস্ট) ভারতীয় দল ঘোষণা করতে পারে বিসিসিআই। পরবর্তীতে অবশ্য পরিবর্তনের সুযোগ থাকবে। স্কোয়াড ঘোষণা হলে দলের সদস্যদের নিয়ে এনসিএতে একটি ক্যাম্প হবে। ক্যাম্প হবে ২৪ আগস্ট থেকে ২৯ আগস্ট। ক্যাম্প চলবে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে।
প্রশ্ন উঠেছে এশিয়া কাপে ভারতীয় দলে কি ফিরতে পারবেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার? প্রশ্নটা আরো জোরালো হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ওয়ান ডে ও প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে হারের পর। আর এই পরিস্থিতিতে রাহুল ও শ্রেয়সের ফিট হয়ে ফেরাটা খুব জরুরী। ন্যাশনাল ক্রিকেট আকাডেমির তরফে কিছু বলা না হলেও সূত্রের খবর, রাহুল দ্রুত ফিট হয়ে উঠেছেন। এশিয়া কাপে দলে ফিরতে পারেন এই ডানহাতি ব্যাটার।
