Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Asia Cup: এশিয়া কাপ : হরমনপ্রীতদের হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

Sri Lanka champions for the first time after losing Harmanpreet
Sri Lanka champions for the first time after losing Harmanpreet

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅষ্টমবার মহিলাদের এশিয়া কাপ জেতা হল না ভারতের।রবিবার ফাইনালে হরমনপ্রীত কৌরদের হারিয়ে প্রথম বার এশিয়া সেরা হল শ্রীলঙ্কা।আগে পাঁচ বার রানার্স হয়েছিল শ্রীলংকা। আর এই প্রথম শিরোপা জিতল শ্রীলঙ্কা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারত। ৮ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় শ্রীলঙ্কা। ফাইনালে দুর্দান্ত ব্যাট করলেন স্মৃতি মান্ধানা। ৩৬ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছন স্মৃতি মান্ধানা। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬০ রান করেন তিনি। শেষ দিকে রিচা ঘোষ এবং জেমাইমা রডরিগজের বিধ্বংসী ব্যাটিং। রিচা মাত্র ১৪ বলে ৩০ রান করেন। জেমাইমা করেন ১৬ বলে ২৯। শ্রীলঙ্কাকে ১৬৬ রানের বড় টার্গেট দেয় ভারত। কিন্তু চামারি-হর্ষিতার দুরন্ত ব্যাটিং, ভারতের হতাশাজনক ফিল্ডিংয়ে অষ্টম ট্রফি আর জয় করা হলো না ভারতের ।

You might also like!