
লন্ডন, ১ জানুয়ারি : ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারল না আর্সেনাল, লিগে টানা দ্বিতীয় হারের হতাশায় বছর শেষ করল তারা।লিগে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হারল আর্সেনাল। শুরুতে এগিয়ে গিয়েও এরপর ক্রমেই বিবর্ণ হতে থাকে তাদের পারফরম্যান্স। চেনা মাঠে উজ্জীবিত ফুটবল খেলে মিকেল আর্তেতার দলকে হারিয়ে দিল ফুলহ্যাম।প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে ফিরে বছর শেষ করার সুযোগ ছিল আর্সেনালের সামনে। কিন্তু হলো না। প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে ২-১ গোলে হেরে গেল তারা।
প্রথমার্ধে বুকায়ো সাকা আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রাউল হিমেনেস। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন ববি ডি করডোভা-রেইড।২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারেই আছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি, শিরোপাধারীরা এক ম্যাচ কম খেলেছে।আর ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাস্টন ভিলা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে লিভারপুল, এক ম্যাচ কম খেলেছে তারা।২০ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ফুলহ্যাম।
