Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

World Cup qualifier match : মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে খেলবে আর্জেন্টিনা

Lionel messi (symbolic picture)
Lionel messi (symbolic picture)

 

বুয়েনস আইরেস, ২০ আগস্ট : অ্যাঙ্কেলের চোট থেকে এখনও সেরে ওঠেননি মেসি। কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন তারও ঠিক নেই। তাই অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে আর্জেন্টিনা। অর্থাৎ পরের দুটি ম্যাচে আর্জেন্টিনা খেলবে মেসিকে ছাড়াই। আগামী মাসে দুটি ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে মেসি এখনও সেরে না ওঠাতেই এই সিদ্ধান্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা বুয়েনস আইরেসে চিলির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচটি খেলবে। আর বিশ্ব চ্যাম্পিয়নরা চার দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে অষ্টম ম্যাচটি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…