Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Hardik Pandya: নাতাশাকে বাদ দিয়ে হার্দিকের নতুন প্রেম, ক্রিকেট তারকার সঙ্গে কে এই সুন্দরী

Apart from Natasha, who is this beauty with Hardik's new love, the cricket star?
Apart from Natasha, who is this beauty with Hardik's new love, the cricket star?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএল চলাকালীন নাতাশা ও হার্দিক পান্ডিয়া দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। হার্দিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নাতাশার নতুন ভিডিও ঘিরে নেটিজেনদের মাঝে হইচই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাতাশা মানুষের জীবন থেকে 'সমস্যা' দূর করার কথা বলেছেন।  তবে এরই মাঝে আবার নতুন প্রেমের চর্চাও চলছে। সব মিলিয়ে যাকে বলে জগাখিচুড়ি দশা।

ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রাচী শোলাঙ্কির সোশ্যাল মিডিয়া পোস্ট সকলের নজর কাড়ে। যেখানে হার্দিকের সঙ্গে পোশাকে টুইনিং করতে দেখা যায় তাঁকে। হার্দিককে বেশ খুশি-খুশি দেখাচ্ছিল সেই পোস্টে। সেই রহস্যময়ী নারী অর্থাৎ প্রাচী শোলাঙ্কি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। ইনস্টাগ্রামে প্রায় ৫৪৬ হাজার ফলোয়ার রয়েছে।

তবে প্রাচী আর হার্দিকের ডেট করার খবরটি ভুয়ো। সবই সোশ্যাল মিডিয়ার বানানো। প্রাচীকে ডেট করছেন না হার্দিক; সে শুধু একজন বড় ভক্ত ক্রিকেটারের। প্রাচী হার্দিকের সঙ্গে দেখা করার বিষয়ে, তাঁর উত্তেজনা প্রকাশ করে এই পোস্টটি শেয়ার করেছেন।


প্রাচী শোলাঙ্কি হার্দিকের ভাই ক্রুনাল পান্ডিয়া এবং তাঁর স্ত্রী পাঙ্খুরির সঙ্গেও ছবিও শেয়ার করেছেন। পুরো পান্ডিয়া পরিবার প্রাচীর খুব ঘনিষ্ঠ বলেই মনে হচ্ছে, যা ডেটিং গুজবকে উস্কে দিয়েছে।

প্রাচী হার্দিকের সঙ্গে পোস্ট শেয়ার করে লেখেন, ‘কেউ আমাকে চিমটি কাটবে প্লিজ… @হার্দিক পান্ডিয়া ধন্যবাদ এত উষ্ণ ব্যবহার করার জন্য।’ এই পোস্টের কমেন্ট সেকশনে একজন লেখেন, ‘নাতাশার থেকে অনেক ভালো’। অপরজন লেখেন, ‘গাইজ নতুন ভাবি পেয়ে গিয়েছি।’ তৃতীয়জন লেখেন, ‘ম্যাডাম হার্দিক ভাইয়ের সঙ্গে বিয়ে করে নাও।’

দেখা যায়, টি ২০ বিশ্বকাপ জয়ের পরেও হার্দিককে নিয়ে কোনও পোস্ট আসেনি নাতাশার ওয়ালে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই ডিভোর্সের গুঞ্জন উঠেছিল। তবে মাঝে পোষ্য সারমেয়র একটি ছবি শেয়ার করে ‘বেবি পান্ডিয়া’ লিখে, তাতে খানিকটা জল ঢেলেছিলেন। তবে এখন স্পষ্ট, সত্যিই আলাদা হচ্ছেন দুজনে। খবর রয়েছে, ডিভোর্সের খোরপোশ হিসেবে বরের ৭০ শতাংশ সম্পত্তিও পাচ্ছেন এই সার্বিয়ান মডেল। তবে ছেলের সঙ্গে দেখা করেছেন হার্দিক। বাবা-ছেলের মিষ্টি মুহূর্ত মন কেড়েছে নেট-নাগরিকদের। 

You might also like!