
কলকাতা, ২৯ এপ্রিল : আইপিএলের চলতি মৌসুমটা ভালো না কাটছে না নাইট রাইডার্সের ভরসার প্রতীক আন্দ্রে রাসেল। ফ্র্যাঞ্চাইজিটির প্রতি তারও কৃতজ্ঞতাবোধ কম নয়। খারাপ সময়ে পাশে থাকায় দেশের চেয়ে বেশি ভালোবাসা দেখিয়েছেন কেকেআরের প্রতিই।
২০১৪ সালে নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর থেকে নিয়মিত দলটির হয়ে খেলে যাচ্ছেন তিনি। ২০১৯ সালে কেকেআরের হয়ে সেরা মৌসুম কাটান এ ক্যারিবীয় তারকা। ব্যাট হাতে ৫৬.৬৬ গড়ে করেন ৫১০ রান। এছাড়া তিনি তুলে নেন ১১টি উইকেট।
এই ভাবে ব্যাটে-বলে পারফর্ম করে গেছেন পরের তিন মৌসুমেও। কিন্তু দলটির হয়ে খেলতে পারেননি ২০১৭ মৌসুমে। কারণ তিনি তখন হাঁটুর চোটে ভুগছিলেন। সেই সময় কলকাতা নাইট রাইডার্স তাকে যেভাবে সাহায্য করেছে, সেটার জন্য ফ্র্যাঞ্জাইজিটির প্রতি বেশ কৃতজ্ঞ তিনি। আজ নিজের ৩৫তম জন্মদিনে স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে একথা রাসেল বলেছেন।
