Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Carlos Alcaraz : টেনিস ইতিহাসের সেরাদের মধ্যে একজন হতে চান আলকারাস

Carlos Alcaraz
Carlos Alcaraz

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত সেপ্টেম্বরে ১৯ বছর বয়সে আলকারাস জেতেন ইউএস ওপেন শিরোপা। যা তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। একই সঙ্গে অনন্য একটি কীর্তিও গড়ে ফেলেন তিনি; ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ওঠেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। শুক্রবার ২০ বছর পূর্ণ হবে এই স্প্যানিয়ার্ডের। 

১৯৭৩ সালে এটিপি র্যাঙ্কিং চালু হওয়ার পর এক নম্বরে ওঠা প্রথম টিনএজ খেলোয়াড় আলকারাস। তার আগে সর্বকনিষ্ঠ এক নম্বর ছিলেন লেটন হিউয়িট। ২০০১ সালে ২০ বছর বয়সে শীর্ষে পা রেখেছিলেন অস্ট্রেলিয়ান এই তারকা।টেনিস বিশ্বের ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিত রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। ছেলেদের টেনিসে প্রায় ২০ বছর আধিপত্য করেছেন তারা। তিন জন মিলে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন মোট ৬৪টি। 

তিন গ্রেটের মধ্যে এখনও খেলছেন নাদাল ও জোকোভিচ। সুইস তারকা ফেদেরার গত বছরের সেপ্টেম্বরে পেশাদার টেনিসে ২৫ বছরের পথচলার ইতি টেনে দেন। 

এই তিন জনের কাতারে ওঠা কতটা কঠিন, ভালো করেই জানেন আলকারাস। বুধবার মাদ্রিদ ওপেনের কোয়ার্টার-ফাইনালে জয়ের পর তিনি বলেন, সেরাদের একজন হতে কঠোর পরিশ্রম করে যাবেন। 

“টেনিসে এখন আমার স্বপ্ন ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হওয়া। এই পৃথিবীতে বড় স্বপ্ন দেখতে হবে এবং বড় কিছু ভাবতে হবে। আমি ইতিহাসের সেরা টেনিস খেলোয়াড়দের একজন হতে চাই এবং আমি এর জন্য কাজ করব।” 

ফরাসি ওপেনের জন্য প্রস্তুত হতে আগামী সপ্তাহে রোমে খেলার পরিকল্পনা করছেন আলকারাস। আগামী ২৮ মে থেকে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন।

You might also like!