Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Naveen Ul Haque: অবসর ঘোষণা আফগানিস্তানের নবীন উল হকের

Naveen Ul Haque (File Picture)
Naveen Ul Haque (File Picture)

 

আমেদাবাদ : আফগান দলের এই তরুণ পেসার আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপ শেষ হলে তিনি আন্তর্জাতিক একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন। বিশ্বকাপ শেষে সেটাই করলেন তিনি। দক্ষিণ আফ্রিকার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হারার পর আফগান পেসার নবীন উল হক ওডিআই থেকে অবসর ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছেন।

চলতি বিশ্বকাপে দেশের হয়ে গ্রুপ পর্বের ৯টি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন নবীন। তাঁর প্রাপ্তি মোট ৯টি উইকেট। ২০১৬ সালে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক হয়। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১৫টি ম্যাচে খেলেছেন তিনি। নিয়েছেন ২২টি উইকেট। এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৭টি ম্যাচে ৩৪টি উইকেট নিয়েছেন নবীন।

You might also like!