Game

2 years ago

Aaron Finch : মেলবোর্ন ডার্বি দিয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ

Aaron Finch  (File Picture)
Aaron Finch (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :গতকাল রাতে মেলবোর্ন ডার্বি দিয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ। প্রসঙ্গত,অনেকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন,খেলে যাচ্ছিলেন ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে। কিন্তু এবার বিদায় জানালেন সেটাকেও। 

ফিঞ্চ মোট ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অজি দলকে নেতৃত্ব দিয়েছেন। এটি বিশ্বরেকর্ডও বটে। ওয়ান ডেতে ফিঞ্চের অধীনে অস্ট্রেলিয়া ৫৫টি ম্যাচ খেলেছে। ২০২১ সালে অভিষেক ঘটানোর পর ফিঞ্চ মোট ৮৮০৪ আন্তর্জাতিক রান করেছেন। তাঁর দখলে ১৭টি ওয়ান ডে ও দুইটি টি-টোয়েন্টি শতরান করার কৃতিত্ব রয়েছে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফিঞ্চ অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন। তিনি সেই ম্যাচে আর্য়াল্যান্ডের বিরুদ্ধে ৬৩ রানের ইনিংস খেলেন। দলও জয় পায়। তবে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে ব্যর্থ হয় অজিরা।

উল্লেখ্য, ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭৬ বলে ফিঞ্চের করা ১৭২ রান আজও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ স্কোর। নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে ফিঞ্চ সাংবাদিকদের বলেন, 'আমি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারব না। তাই এটাই জাতীয় দল থেকে সরে যাওয়ার সেরা সময়। এখন অবসর নিলে দল সেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পাবে। আমার গোটা আন্তর্জাতিক কেরিয়ারে যারা আমায় সমর্থন করেছেন, তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ।' 

তবে বিদায়ী ম্যাচে ব্যাট হাতে কোনো অবদান রাখতে পারেননি ফিঞ্চ। আউট হয়েছে শূন্য রানে।অর্থাৎ শূন্য নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজি এই ওপেনার। শূন্য রানে মাঠ ছাড়লেও পুরো গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে এই বিধ্বংসী ব্যাটার ফিঞ্চকে। অ্যারন ফিঞ্চের সম্মানে তার ৫ নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। 


You might also like!