Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেতে হাড্ডাহাড্ডি লড়াই ৪ দেশের, বাংলাদেশের অবস্থা কী?

ICC Champions Trophy
ICC Champions Trophy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপের পয়েন্টের ভিত্তিতে প্রথম ৮টি দল সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার। কিন্তু আয়োজক দেশ হিসেবে পাকিস্তান সরাসরিই খেলবে এই ট্রফি। এই মুহূর্তের বিশ্বকাপের পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ দুই স্থানে টিকে থাকার লড়াইয়ে এখন ৪টি দল।

সপ্তম থেকে দশম স্থানে থাকা চারটি দেশ- বাংলাদেশ, নেদারল্যান্ডস , ইংল্যান্ড , শ্রীলঙ্কা প্রত্যেকের পয়েন্ট ৪ করে। প্রত্যেকেই ৮টি করে ম্যাচ খেলে ফেলেছে, বাকি রয়েছে আর একটি করে ম্যাচ। এমতাবস্থায়, পাকিস্তানকে হারালে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সঙ্গে কঠিন ম্যাচ জিততে হবে বাংলাদেশকে, নতুবা তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের দিকে।

পয়েন্ট তালিকায় নবম স্থানে শ্রীলঙ্কা, জিততেই হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর নেদারল্যান্ডসের শেষ খেলা ভারতের বিরুদ্ধে তাই সবচেয়ে বেশি চাপ কার্যত এই দেশেরই।


You might also like!