Breaking News

 

Game

2 years ago

15 October India-Pak Maharan at Eden:১৫ অক্টোবর ইডেনে ভারত-পাক মহারণ, ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ্যে

INDIA VS PAKISTAN
INDIA VS PAKISTAN

 

মুম্বাই, ১২ জুন : টেস্ট চ্যাম্পিয়নশিপের পরেই ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করার কথা ছিল বিসিসিআইয়ের। সেই মতো সূচি প্রকাশ করল বিসিসিআই। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে ভারতের শুরু হচ্ছে বিশ্বকাপ। ভারত আয়োজক হলেও উদ্বোধনী ম্যাচ খেলছে না। প্রথম ম্যাচ হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ভারত অভিযান শুরু করবে এর তিনদিন পর। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। যদিও প্রস্তাবিত সূচিতে দুটি সেমিফাইনালের ভেনু্র উল্লেখ নেই। ম্যাচ দুটি ১৫ ও ১৬ নভেম্বর খেলার কথা। ভারতীয় দল গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে ইডেন। ভারত মোট ন'টি ভেন্যুতে খেলবে

ভারতের ম্যাচগুলি হবে

*ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর: চেন্নাই

*ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর : দিল্লি

*ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর : আমেদাবাদ

*ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর : পুনে

*ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর : ধর্মশালা

*ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টেবর : লখনউ*ভারত বনাম কোয়ালিফায়ার টিম, ২ নভেম্বর : মুম্বই

*ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর :কলকাতা

ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর : বেঙ্গালুরু

পাকিস্তান গ্রুপ পর্বের

ম্যাচগুলি খেলবে মোট পাঁচটি ভেনুতে। ভারতের বিরুদ্ধে আমেদাবাদ ছাড়া পাকিস্তানের বাকি ভেনুগুলি হল-*পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ১, ৬ অক্টোবর :হায়দরাবাদ।

*পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ২, ১২ অক্টোবর : হায়দরাবা

*ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর : আমেদাবাদ।

*পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর : বেঙ্গালুরু।

*পাকিস্তান বনাম আফগানিস্তান, ২৩ অক্টোবর : চেন্নাই।

*পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, ২৭ অক্টোবর : চেন্নাই।

*পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর : কলকাতা।

*পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, ৫ নভেম্বর : বেঙ্গালুরু

*পাকিস্তান বনাম ইংল্যান্ড, ১২ নভেম্বর : কলকাতা।

অন্যান্য বড় ম্যাচগুলি হবে: ২৯ অক্টোবর ধর্মশালা, অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ।

৪ নভেম্বর অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ও ১ নভেম্বর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দ্বৈরথ রয়েছে পুনেতে।





You might also like!