Game

2 years ago

IPL mini Auction 2023 : আইপিএলের মিনি নিলামে ১,১৬৬ জন ক্রিকেটার নাম লেখালেন, ক'জনই বা ভারতীয় ও বিদেশি!

IPL mini auction
IPL mini auction

 

মুম্বই, ২ ডিসেম্বর : বৃহস্পতিবার ছিল আইপিএলের মিনি নিলামের নাম লেখানোর শেষ দিন। আর শুক্রবার রাতে জানা গিয়েছে তার ফল। দেখা গেছে মোট ১১৬৬ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। আর এই তালিকা আইপিএলের দলগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যার নিলাম হবে দুবাইয়ে, ১৯ ডিসেম্বর

ভারত বিশ্বকাপে ভাল খেলা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্ররা,জশ হেজ্লউডরা নাম লিখিয়েছেন। নাম লেখানো ১১৬৬ জন ক্রিকেটারের মধ্যে ৮৩০ জন ভারতীয়, ৩৩৬ জন বিদেশি। ৮৩০ জন ভারতীয়ের মধ্যে যে ১৮ জন জাতীয় দলের হয়ে খেলেছেন তাঁরা হলেন-বরুণ অ্যারন, কেএস ভরত, কেদার যাদব, সিদ্ধার্থ কৌল, ধবল কুলকার্নি, শিবম মাভি, শাহবাজ়‌ নাদিম, হর্ষল পটেলের মতো ক্রিকেটার। এঁদের মধ্যে হর্ষল, কেদার, শার্দূল ঠাকুর এবং উমেশ যাদবের ন্যুনতম মূল্য ২ কোটি আর বাকি ১৪ জনের মূল্য ৫০ লক্ষ।

You might also like!