Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Game

3 years ago

Sania Mirza withdrew from US Open : কনুইয়ে চোট, যুক্তরাষ্ট্র ওপেন থেকে সরে দাঁড়ালেন সানিয়া

Sania withdrew from US Open
Sania withdrew from US Open

 

কলকাতা, ২৩ আগস্ট : আসন্ন যুক্তরাষ্ট্র ওপেন থেকে সরে দাঁড়ালেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা । কনুইয়ের চোটের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে অবসরের পরিকল্পনা বদল করবেন বলেই জানিয়েছেন ভারতের এই তারকা টেনিস খেলোয়াড় ।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে সানিয়া লিখেছেন, “দু’সপ্তাহ আগেই কানাডাতে খেলার সময়ে কনুইতে চোট পেয়েছিলাম। সেই সময় চোট লাগলেও ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারিনি। কিন্তু গতকাল স্ক্যান করাতে গিয়ে বোঝা গেল, বেশ গুরুতর চোট লেগেছে। হাতের পেশি ছিঁড়ে গিয়েছে। তাই আসন্ন যুক্তরাষ্ট্র ওপেন থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি। বেশ কয়েক সপ্তাহ আমাকে কোর্টের বাইরেই থাকতে হবে।”

একই পোস্টে সানিয়া লিখেছেন, “খুব খারাপ সময়ে চোট পেয়েছি আমি। এর ফলে অবসর নেওয়ার ক্ষেত্রে আমার পরিকল্পনাতেও বেশ কিছু বদল আনতে হবে। সঠিক সময়ে আমার পরবর্তী সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেব।” এর আগে ছ’ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সানিয়া জানিয়েছিলেন, চলতি বছরের শেষেই অবসর নেবেন। চোট আঘাতে বেশ কিছুদিন ধরেই জর্জরিত ভারতীয় টেনিসের গ্ল্যাম গার্ল। সেই কারণেই যুক্তরাষ্ট্র ওপেনে সানিয়ার খেলা দেখতে আগ্রহী ছিলেন ভারতীয় টেনিসপ্রেমীরা। তবে তাঁর কনুইয়ের চোট তাতে জল ঢেলে দিল ।

যদিও বর্তমান পরিস্থিতিতে অবসরের পরিকল্পনা বদল করবেন বলেই জানিয়েছেন সানিয়া। তাহলে আগামী বছরেও সার্কিটে দেখা যাবে তাঁকে, এমনটাই আশা করছেন তাঁর ভক্তরা। 

You might also like!