Breaking News

 

Durga Puja-Dashami: বাতাসে বিষাদ...আজ বিজয়া দশমী, বাঙালির শাশ্বত অপেক্ষার শুরু বিসর্জনের মুহূর্তেই

Durga Puja-Dashami
Durga Puja-Dashami

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআজ দশমী, বাঙালির সত্ত্বায় মিশে যাওয়া এক বিষাদের দিন। আজ দেবী দুর্গার বিসর্জন। মা মেনকাকে কাঁদিয়ে এবার উমার ফিরে যাওয়ার পালা৷ বিদায়ে লগ্নে কি মেনকা একাই কাঁদবেন? তাঁর সঙ্গে কেঁদে উঠবে কোটি কোটি বাঙালির প্রাণ, কেঁদে উঠবে হিমালয় পাহাড় থেকে বঙ্গোপসাগর- গোটা বঙ্গদেশ।

বছরভরের অপেক্ষা, এত আলো-আনন্দ-আয়োজন দুরিয়ে যাবে মুহূর্তে। উৎসব সত্য। তার চেয়েও বড় সত্য বিচ্ছেদ। 'যেও না নবমী নিশি..' বলে ডুকরে ওঠা বাঙালি আজ ডুকরে উঠবে মনখারাপিয়া সুরে। আজ থেকেই আবার শুরু একটা গোটা বছরের অপেক্ষা, যে অপেক্ষার আরেক নাম জীবন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…