Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024:পিতৃপক্ষেই পুজো উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee will inaugurate the puja for her father
Mamata Banerjee will inaugurate the puja for her father

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আর জি কর আবহে দুর্গাপুজো নিয়ে শুরু হয়েছে উৎসব-বিতর্ক। এই পরিস্থিতিতে জনমানসে প্রশ্ন ছিল, এবারেও কি মহালয়ার আগেই পিতৃপক্ষে পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা?

দমকলমন্ত্রী সুজিত বসু সংবাদমাধ্যমে জানিয়েছেন, ১ তারিখ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ২ তারিখ মহালয়া, তার আগেই প্রথম উদ্বোধন হয়ে যাবে। গতবারের মতোই পিতৃভূমিতেই পুজোর দরজা খুলে দেবেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের মন্ত্রী তথা শ্রীভূমি পুজোর কর্মকর্তা সুজিত বসু বলেন, '১ তারিখে পুজো উদ্বোধনের পাশাপাশি, দমকলের কয়েকটি গাড়ি ও বাইকও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।'

প্রতি বছরই মহালয়ার আগে থেকে দুর্গাপুজো উদ্বোধন করতে শুরু করেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে বিতর্কও হয় কম-বেশি। প্রশ্ন ওঠে, পিতৃপক্ষ অবসানের আগে কি মায়ের উদ্বোধন হয়? কিন্তু এবারেও সেই পথ ধরতে চলেছেন তিনি।


You might also like!