Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Festival and celebrations

2 months ago

Pohela Boishakh 2026: বর্ষবরণে আনন্দ-উচ্ছ্বাস, ১৪৩৩-কে স্বাগত আপামর বাঙালির

Pohela Baisakh 1433 Celebrations
Pohela Baisakh 1433 Celebrations

 

কলকাতা, ১৫ এপ্রিল : বৈশাখের প্রথম দিন বেল, জুঁই, রজনীগন্ধায় মাতোয়ারা বঙ্গভূমি। কলকাতার অলিতেগলিতে উৎসবের আবহ। শুধু কলকাতা নয়, বর্ষবরণে সমগ্র পশ্চিমবঙ্গেই আনন্দ-উচ্ছ্বাস, আট থেকে আশি মাতোয়ারা সবাই। পয়লা বৈশাখ মানেই বাঙালির বাঙালিত্বের উদ্যাপন। সাদা-লাল শাড়ির ফ্যাশন, বাঙালি খাওয়া-দাওয়া, হালখাতা— এই সবই জাগিয়ে তোলে বাঙালির স্মৃতিমেদুরতাকে।

পয়লা বৈশাখ উপলক্ষ্যে গ্রাম বাংলায় চলছে নানা ধরনের মেলা। বৈশাখী আনন্দে মাতোয়ারা গোটা পশ্চিমবঙ্গই। নতুন আশা-নতুন উদ্দীপনায় বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-কে। পশ্চিমবঙ্গের সর্বত্রই আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা-সহ সাংস্কৃতিক নানা আয়োজন। নববর্ষের সকাল থেকেই কালীঘাট, দক্ষিণেশ্বর-সহ বিভিন্ন মন্দিরে হালখাতা নিয়ে হাজিরা হন ব্যবসায়ীরা। পুণ্যার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

You might also like!