Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Entertainment

1 month ago

Ranveer Controversy: ‘ডন ৩’ বিতর্কে চাপে রণবীর! মানসিক শান্তির খোঁজে সদগুরুর দ্বারস্থ বলিউড তারকা

Ranveer Singh With Sadhguru
Ranveer Singh With Sadhguru

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর ফের বিতর্কের কেন্দ্রে রণবীর সিং। বহু প্রতীক্ষিত ‘ডন ৩’ ছবির শুটিং শুরুর আগেই আচমকা প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর অভিযোগে এবার বড়সড় চাপে পড়লেন অভিনেতা। এমনকী অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পরেও পরিচালক-প্রযোজক ফারহান আখতারকে বিপাকে ফেলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর এই ঘটনার জেরেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর তরফে রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করা হয়েছে বলে খবর।

এর ফলে ভবিষ্যতে অভিনেতার বিভিন্ন প্রজেক্টে কলাকুশলীদের সহযোগিতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বলিউডের অন্দরমহলে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে এমন বিতর্ক রণবীরের জন্য বড় ধাক্কা হতে পারে। এই টালমাটাল পরিস্থিতির মাঝেই আধ্যাত্মিকতার পথে শান্তির খোঁজ করতে দেখা গেল অভিনেতাকে। সম্প্রতি সদগুরুর এক অনুষ্ঠানে উপস্থিত হন রণবীর সিং। সেখানেই জীবনের উদ্দেশ্য ও মূল্যবোধ নিয়ে আধ্যাত্মিক গুরুর কাছে প্রশ্ন রাখেন তিনি।


রণবীরকে প্রশ্ন করতে শোনা যায়, “জীবনের আসল উদ্দেশ্য কী?” উত্তরে সদগুরু বলেন, “জীবনের কোনও নির্দিষ্ট উদ্দেশ্য নেই। আপনি জন্মালেও পৃথিবী চলবে, না জন্মালেও চলত। জীবন কোনও লাভ-ক্ষতির অঙ্ক নয়। এটি এমন এক অভিজ্ঞতা, যা মানুষের যুক্তি বা মেধার গণ্ডির বাইরেও বিস্তৃত।” সদগুরুর এই বক্তব্য মন দিয়ে শুনতে দেখা যায় অভিনেতাকে। কথোপকথনের সেই ভিডিও সদগুরুর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি ঘিরে নেটমাধ্যমেও শুরু হয়েছে জোর আলোচনা। অনুরাগীদের একাংশের মতে, বলিউডে সাম্প্রতিক বিতর্ক এবং পেশাগত চাপের কারণেই হয়তো মানসিকভাবে কিছুটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রণবীর। আবার কেউ কেউ অভিনেতাকে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শও দিয়েছেন। 

You might also like!