Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Ranbir Kapoor and Alia Bhatt: শাহরুখের ‘মন্নত’ ও অমিতাভের ‘জলসা’-কে টপকে রণবীর-আলিয়ার নতুন রেকর্ড!

Ranbir Kapoor and Alia Bhatt’s luxury bungalow in Mumbai nears completion
Ranbir Kapoor and Alia Bhatt’s luxury bungalow in Mumbai nears completion

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অবশেষে শেষ হল অপেক্ষার প্রহর। বহু বছর ধরে স্বপ্নের যে বাড়ির অপেক্ষায় ছিলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কপূর ও আলিয়া ভট্ট, সেই বাড়ি অবশেষে তৈরি। আর তৈরি হতেই গড়ে ফেলেছে এক নজির—এই মুহূর্তে এটিই ভারতের সবচেয়ে দামি তারকাবাড়ি।  মুম্বইয়ের অভিজাত বান্দ্রা পালি হিল এলাকায় ছয়তলা এই বিলাসবহুল বাড়ির দাম প্রায় ২৫০ কোটি টাকা, যা ছাপিয়ে গিয়েছে শাহরুখ খানের আইকনিক ‘মন্নত’ (মূল্য আনুমানিক ২০০ কোটি টাকা) এবং অমিতাভ বচ্চনের ‘জলসা’ (মূল্য আনুমানিক ১২০ কোটি টাকা)-কেও।

এই নতুন বাসভবনের নামকরণ করা হয়েছে  রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজ কপূরের নামে—‘কৃষ্ণা রাজ’। আশির দশকে এই বাড়িটি রাজ কপূর ও কৃষ্ণা রাজ কপূর তাঁদের পুত্র ঋষি কপূর ও পুত্রবধূ নীতু কপূরের নামে লিখে দেন। বর্তমানে এটি উত্তরাধিকারসূত্রে রণবীর ও আলিয়ার অধিকারভুক্ত। তাঁদের কন্যা রাহা কপূরের নামেও নথিভুক্ত করা হয়েছে এই বাড়ি।  বাড়িটির নির্মাণে দীর্ঘ সময় লেগেছে। গৃহনির্মাণের সময় রণবীর ও আলিয়াকে বহুবার খোলামেলা চত্বরে দেখা গিয়েছে, নিজেরা দাঁড়িয়ে থেকে নির্মাণকাজ তদারকি করতেন তাঁরা। ইতিমধ্যেই এই বাড়ির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, ভাইরাল হয়ে উঠেছে নেটপাড়ায়। যদিও বাড়ির কিছু শেষ মুহূর্তের কাজ এখনও বাকি, তবে শিগগিরই এই নতুন ঠিকানায় সপরিবারে উঠবেন এই তারকা দম্পতি।

You might also like!