Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

A R Rahman : 'আগুন নিয়ে খেলছেন রহমান', বিস্ফোরক নজরুলের নাতি কাজী অরিন্দম

A R Rahman - Kazi Arindam
A R Rahman - Kazi Arindam

 

কলকাতা, ১০ নভেম্বর : কবি কাজী নজরুল ইসলামের 'কারার ওই লোহ কপাট'কে যেভাবে নিজের আঙ্গিকে গড়ে-পিঠে নিয়েছেন রহমান, তা শুনে ক্ষুব্ধ বাংলার জনগণ। শুধু জনগণই নয়। প্রতিবাদ নজরুলের পরিবারের অন্দরেও।

সম্পর্কে কাজী নজরুল ইসলামের নাতি কাজী অরিন্দম শুক্রবার প্রচারমাধ্যমে জানিয়েছেন, “দাদু বলতেন, ‘যদি আমার কবিতায় আমাকে কেউ মনে নাও রাখেন… অন্তত গানে মনে রাখবেন’। কঠিন সময়ে তাঁর কলম হয়ে উঠেছিল তাঁর অস্ত্র। আজ সেই গানকেই অপমান! আমার দাদু এমন একজন ব্যক্তিত্ব, তাঁকে বিশ্বের দরবারে আলাদা করে পৌঁছে দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না! আজকের নব্য প্রজন্ম তাঁকে নিয়ে চর্চা না করলে সেটা তাঁদের দুর্ভাগ্য। তাঁর এমন অনেক গান আছে, যা আপামর বাঙালি শুনে বড় হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দাদু অনেক গান লিখেছিলেন: ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, আর এই ‘কারার ওই লৌহ কপাট’—যা নিয়ে আজ চারিদিকে আলোচনা হচ্ছে।

হওয়ারই কথা। দু’দিন আগে হঠাৎ করে দেখলাম রহমান সাহেব (এ আর রহমান) একজন বড় মাপের মিউজিক ডিরেক্টর, তিনি ওই গানটির সুরই বদলে দিলেন! অবাক লাগছে! হতবাক হয়ে যাচ্ছি। প্রশ্ন জাগছে, এই কাজটি করার আগে কারও সঙ্গে কথা বলেছিলেন উনি? সুর পরিবর্তন করে ঠিক কী বোঝাতে চাইলেন তিনি? একটা বহুশ্রুত সুর, বহুদিন আগের একটা গান কোন অধিকারে তিনি বদলে দিতে পারেন, এটাই এখন আমাদের পরিবারের সবচেয়ে বড় প্রশ্ন। আমরা অবশ্যই চাই, দাদুর গান দিগদিগন্তে ছড়িয়ে পড়ুক, কিন্তু এইভাবে? নজরুল ইসলামের গান শুরু থেকেই আধুনিক, তাই তাঁকে রি-অ্যারেঞ্জ করে, মডিফাই করে লোকের কাছে পৌঁছে দেওয়ার বাসনা কেন জাগল ওঁর? আমি এটা মানি না। কোথাও গিয়ে যে সংস্কৃতি বাঙালি ছোটবেলা থেকে লালন করেছে, সেই সংস্কৃতিরও মূল্য থাকল না বলেই মনে করি আমি।

গানটার লেখাগুলো যদি একটু তলিয়ে দেখি, ‘ওরে ও পাগলা ভোলা/ দে রে দে প্রলয় দোলা /গারদগুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে/ মার হাঁক হায়দারী হাঁক/ কাঁধে নে দুন্দুভি ঢাক/ ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে’– আহা! বিশ্বজুড়ে আজও যে হানাহানি শুরু হয়েছে, সেখানে দাঁড়িয়েও তো এই গান ভীষণ প্রাসঙ্গিক। এই গান আহ্বানের গান। এই গান অশুভ শক্তি বিনাশের ডাক। এই গান প্রতিবাদের সুর, বিপ্লবীর বুলি। তেমন একটা গান নিয়ে খেলা মানে ‘আগুন নিয়ে খেলা’।”

You might also like!