Breaking News
 
Ganguly Biopic: সৌরভের বায়োপিকের শুটিংয়ে পিচ নষ্ট! ২৭ পয়েন্ট কাটা, অবনমনের মুখে ইংল্যান্ডের ক্লাব Steve Smith: ‘যেন নেকড়েদের সামনে ছুড়ে দেওয়া হয়েছিল’! ৮ বছর পর বল বিকৃতি কাণ্ডের ভয়াবহ স্মৃতি স্মিথের Politics To Prime Video: মুখপাত্র থেকে শেহওয়াগের দলে! বিজেপি ছাড়ার পর নতুন কাজ পেলেন শেহজাদ, কী বললেন? Agnimitra Paul: ইএসপি বন্ধ রেখে দূষণের অভিযোগ! ‘তৃণমূল জমানার বদভ্যাস আর নয়’, কড়া বার্তা অগ্নিমিত্রার Akash Maoist leader Arrested: ‘পশ্চিমবঙ্গের ত্রিসীমানায় লাল সন্ত্রাস খতম’! মাওবাদী আকাশ গ্রেপ্তারিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর Swara Bhasker on Ayodhya verdict: ‘রামজন্মভূমি রায়ে হিন্দু হিসেবে লজ্জিত’! স্বরা ভাস্করের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

 

Entertainment

2 months ago

Pune Fort Murder Case: ‘সব দোষ বাবা-মায়ের নয়’, লোহাগড় হত্যাকাণ্ডে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

Kangana Ranaut reacts to Pune Ketan Agarwal murder case
Kangana Ranaut reacts to Pune Ketan Agarwal murder case

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটের সময় হবু স্বামী কেতন বিশাল আগরওয়ালের মৃত্যুকে ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে উঠে এসেছে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন কেতনের বাগদত্তা সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরী। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন বিস্ফোরক তথ্য। এই আবহেই ঘটনার প্রেক্ষিতে নিজের মতামত জানালেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।


ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই সিয়ার পরিবার ও তাঁর বাবা-মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সেই প্রবণতার বিরোধিতা করেছেন কঙ্গনা। তাঁর মতে, বর্তমান সময়ে একজন মানুষের মানসিকতা গঠনে শুধু পরিবারের ভূমিকা নয়, আরও বহু বিষয় সমানভাবে প্রভাব ফেলে। কঙ্গনা বলেন,  “এখনকার দিনে শুধু কোনও পরিবারের পরিবেশ বা মা-বাবাকে দেখে সন্তানদের মূল্যবোধ সম্পর্কে ধারণা তৈরি করা উচিত নয়। বরং গুরুত্বপূর্ণ বিষয় হল, কে তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে? বা তারা কার সঙ্গে সময় কাটাচ্ছে? ওদের জীবনে সোশাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তাই বা কী ধরনের প্রভাব ফেলছে? এগুলি দেখা উচিত। কঙ্গনার সংযোজন, “বাবা-মাকে দোষারোপ করা যায় না। কারণ মানুষ এখন সমান্তরালে একাধিকভাবে জীবন যাপন করতে অভ্যস্ত। খুব সতর্কতার সঙ্গে সমাজের কাছে নিজেদের একটি কাঙ্ক্ষিত ভাবমূর্তি গড়ে তোলে। কারণ তাদের কাছে নিজের অনুভূতির চেয়ে সমাজ তাদের কোন চোখে দেখছে? সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। তাই সন্তানদের কুকর্মের জন্য পরিবারকে দায়ী করা উচিত নয়।” 

এদিকে তদন্তে পুলিশ জানতে পেরেছে, কেতন আগরওয়ালকে হত্যা করার পরিকল্পনা একদিনে তৈরি হয়নি। অভিযোগ, এর আগেও দু’বার সিয়া কেতনকে একই দুর্গে নিয়ে গিয়ে খাদে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। দ্বিতীয়বার ব্যর্থ হওয়ার পর চেতন চৌধুরী ক্ষুব্ধ হয়ে সিয়াকে জানান,   ‘তুমি পারবে না। যা করার আমাকেই করতে হবে।’ এরপর ১৮ জুন প্রি-ওয়েডিং ফটোশুটের সময় ৩৫০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হয় কেতনের। পুলিশের দাবি, এটি ছিল সুপরিকল্পিত হত্যার ছক। অভিযুক্তদের জেরা করে তদন্তকারীরা ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই এই নৃশংস ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে নানা বিতর্ক, আর সেই বিতর্কেই নতুন মাত্রা যোগ করেছে কঙ্গনা রানাউতের মন্তব্য। 

 


You might also like!