Entertainment

38 minutes ago

Suman Kalyanpur Passed Away : “মনে কর আমি নেই”, চলে গেলেন শিল্পী সুমন কল্যাণপুর

Suman Kalyanpur dies
Suman Kalyanpur dies

 

কলকাতা, ১ জুন। "আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে’ থেকে ‘মনে কর আমি নেই’— অসংখ্য কালজয়ী গানে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুর। রবিবার তিনি প্রয়াত হলেন (২৮ জানুয়ারি ১৯৩৭ - ৩১ মে ২০২৬)। বয়স হয়েছিল ৮৯ বছর। জানা গিয়েছে, রবিবার লোখান্ডওয়ালায় তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণে সুমনের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে শোকাহত সঙ্গীতজগৎ।

জন্ম ঢাকায়। নাম ছিল সুমন হেমাদি। বাবা শঙ্কর রাও হেমাদি কর্ণাটকের ম্যাঙ্গালোর শহরের এক বনেদি সারস্বত ব্রাহ্মণ পরিবার থেকে এসেছিলেন। কর্ণাটকের উদুপি জেলার কুন্দপুর তালুকের একটা গ্রাম হল হেমাদি। তিনি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক উঁচু পোস্টে চাকরি করতেন এবং দীর্ঘদিন ধরে অধুনা বাংলাদেশের রাজধানী ঢাকায় নিয়োজিত ছিলেন।

সেখানে তাঁর বাবা এবং মা সীমা হেমাদি ছাড়াও তাঁরা পাঁচ বোন এবং এক ভাই ছিলেন; সুমন তাঁর ভাইবোনেদের মধ্যে সকলের বড় ছিলেন। তিনি একজন স্বনামধন্য ভারতীয় গায়িকা। তাঁর পরিবার ১৯৪৩ খ্রিষ্টাব্দে মুম্বইয়ে চলে যায়। সেখানে তিনি সংগীতের তালিম নিয়েছিলেন।

১৯৪৪-এ পরিবেশিত তাঁর ‘আমার স্বপ্ন দেখার দুটি নয়ন’, বা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, রতু মুখোপাধ্যায়ের সুরে "মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে / কৃষ্ণচূড়ার বন্যায়..." যুগ যুগ বুঁদ করে রেখেছে সুরের মায়াজালে। দ্বিতীয় গানে খুব সুন্দরভাবে প্রিয়জনের অনুপস্থিতির বেদনার মাঝে প্রকৃতির চিরন্তন রূপ ও বসন্তের আগমনকে ফুটিয়ে তুলেছিলেন।



১৯৬০ এর দশক এবং ১৯৭০ এর দশকে তিনি ভীষণভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি হিন্দি ভাষা ছাড়াও মারাঠি, অসমীয়া, গুজরাতি, কন্নড়, ভোজপুরি, রাজস্থানি, বাংলা, ওডিয়া এবং পাঞ্জাবি ভাষায় গান রেকর্ড করেছিলেন। তাঁর প্রধান সময়ে তিনি জনপ্রিয় সংগীতশিল্পী বলে বিবেচিত হয়েছিলেন। তিনি মোট ৮৫৭ খানা হিন্দি গান গেয়েছেন।

তাঁর সেই সময়কালে, লতা মঙ্গেশকরের একাধিপত্যের মধ্যেও, প্রায় সমস্ত সংগীতকারের সঙ্গেই যুক্ত হয়ে গান গেয়ে স্বীকৃতি অর্জনে সফল হয়েছিলেন। অনেকে বিশ্বাস করতেন, তাঁর যা প্রতিভা, তাতে তাঁর যত দূর এগোনো উচিত ছিল, তত দূর যেতে পারেননি। যদিও তাঁর অভাবনীয় সাংগীতিক বৈশিষ্ট্যগুলো একজন নেপথ্য গায়িকার কাছে খুবই প্রয়োজনীয়, সেই উচ্চাঙ্গ সংগীতের বিশদ জ্ঞান, সুরেলা কণ্ঠ এবং গলার বিস্তীর্ণ পরিসীমা ছিল।

তাঁর সুর ও কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে। কিংবদন্তির গাওয়া কিছু বাংলা জনপ্রিয় গান হ’ল— ‘মনে কর আমি নেই’, ‘দূরে থেকো না’, ‘তোরা হাত ধর’, ‘আমার স্বপ্ন দেখার দুটি নয়ন’, ‘দুলছে রে মন’, ‘ভাবিস নারে কাঁদছি বসে’, ‘শুধু স্বপ্ন নিয়ে খেলা’, ‘রঙের বাসরে’, ‘কাঁদে কেন মন আজ’, ‘তোমার আকাশ থেকে প্রভৃতি’।

হিন্দি জনপ্রিয় গান হ’ল— ‘আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে’, ‘না না করতে পেয়ার তুমহি সে’, ‘তুমনে পুকারা অউর হাম চলে আয়ে’, ‘দিল নে ফির ইয়াদ কিয়া’, ‘মেরা পেয়ার ভি তু হ্যায়’, ‘অজহুঁ না আয়ে বালমা’, ‘ইতনা হ্যায় তুমসে পেয়ার মুঝে’, ‘পর্বতোঁ কে পেড়োঁ পর শাম কা বসেরা হ্যায়’, ‘না তুম হামেঁ জানো’, ‘তুমসে ও হাসিনা’ প্রভৃতি।

You might also like!