Breaking News
 
Agnimitra Paul: ইএসপি বন্ধ রেখে দূষণের অভিযোগ! ‘তৃণমূল জমানার বদভ্যাস আর নয়’, কড়া বার্তা অগ্নিমিত্রার Akash Maoist leader Arrested: ‘পশ্চিমবঙ্গের ত্রিসীমানায় লাল সন্ত্রাস খতম’! মাওবাদী আকাশ গ্রেপ্তারিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর Swara Bhasker on Ayodhya verdict: ‘রামজন্মভূমি রায়ে হিন্দু হিসেবে লজ্জিত’! স্বরা ভাস্করের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক Partha Chatterjee: জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ! ফের কি জেলবন্দি হতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে? Mamata Banerjee: মমতার সভায় মিলল হাই কোর্টের সায়! শ্রীরামপুরে সভার আগে মানতে হবে কোন কোন শর্ত? 18th BRICS Summit: ভারতে ব্রিকস বৈঠকে জিনপিং অসুস্থ? একাধিক রাষ্ট্রনেতার ‘অসুস্থতা’ নিয়ে বড় বার্তা বিদেশমন্ত্রকের

 

Entertainment

2 months ago

Celebrity Health Update: হঠাৎ অসুস্থ বলিউডের কোরিওগ্রাফার বস্‌কো মার্টিস, হাসপাতালে ভর্তি; দ্রুত আরোগ্য কামনায় অনুরাগী মহল

Bosco Leslie Martis hospitalised in Mumbai after chest congestion
Bosco Leslie Martis hospitalised in Mumbai after chest congestion

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার বস্‌কো লেসলি মার্টিস হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে চলচ্চিত্র মহলে। গত কয়েক দিন ধরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে।

খবর অনুযায়ী, গত ২৭ জুন একটানা শুটিংয়ের ব্যস্ততার মাঝেই বস্‌কো শারীরিক অস্বস্তি অনুভব করেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় বড় কোনও জটিলতা ধরা না পড়লেও চিকিৎসকেরা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। যদিও এখনও পর্যন্ত বস্‌কো বা তাঁর পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে ঘনিষ্ঠ মহলের দাবি, চিকিৎসায় তিনি ভালো সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এদিকে সমাজমাধ্যমে হাসপাতালের শয্যায় বস্‌কোর একটি ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ বাড়ে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম। বলিউডের একাধিক অভিনেতা, পরিচালক, কোরিওগ্রাফার ও সহকর্মীরাও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। ভারতীয় চলচ্চিত্র জগতে বস্‌কো লেসলি মার্টিস একটি অত্যন্ত পরিচিত নাম। সিজ়ার গনসালভেসের সঙ্গে 'বস্‌কো-সিজ়ার' জুটি হিসেবে অসংখ্য সুপারহিট গানের নৃত্যপরিকল্পনা করেছেন তিনি। শাহরুখ খান, হৃতিক রোশন, সলমন খান, রণবীর কপূর, রণবীর সিংহ-সহ বলিউডের প্রথম সারির তারকাদের বহু জনপ্রিয় গানে তাঁদের কোরিওগ্রাফি বিশেষ প্রশংসিত হয়েছে। পাশাপাশি একক কোরিওগ্রাফার হিসেবেও বস্‌কো নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।  সম্প্রতি এসএস রাজামৌলীর পরিচালনায় মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 'বারাণসী' ছবির শুটিংয়েও তাঁকে দেখা গিয়েছিল। সেই ব্যস্ততার মধ্যেই তাঁর অসুস্থতার খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অনুরাগী থেকে শুরু করে গোটা চলচ্চিত্র মহল। 

You might also like!