Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Entertainment

2 years ago

Anant Ambani & Radhika Merchant's wedding:হিন্দু রীতি মেনে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত ও রাধিকা

Anant Ambani & Radhika Merchant's wedding
Anant Ambani & Radhika Merchant's wedding

 

মুম্বই, ৩০ মে : গতবছরের জানুয়ারি মাসেই সম্পন্ন হয়েছিল অনন্ত ও রাধিকার বাগদান। আয়োজন ছিল এলাহি। এবছর ১২ জুলাই সনাতন হিন্দু বৈদিক রীতি মেনে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।

ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সাথে এনকোর হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের প্রধান বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের কনিষ্ঠা কন্যা রাধিকা মার্চেন্টের বিবাহের দিন ঘোষণা হয়েছে। বিবাহের অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে মুম্বইয়ের বিকেসির জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে।

আম্বানি পরিবারের কনিষ্ঠ পুত্রের বিয়ে উপলক্ষে রয়েছে একাধিক অনুষ্ঠান। ১২ জুলাই শুক্রবার সনাতন হিন্দু বৈদিক রীতি মেনে বিবাহ অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ এবং ১৪ জুলাই হবে বিবাহ পরবর্তী অনুষ্ঠান। ১৩ জুলাই শনিবার আয়োজন করা হয়েছে আশীর্বাদ পর্বের। এদিন রীতি মেনে পরিবারের আশীর্বাদ নিয়ে নব দম্পতি প্রবেশ করবে তাদের নতুন জীবনে। অন্যদিকে ১৪ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে রিসেপশন।

You might also like!