Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Entertainment

1 month ago

Sayoni Chakraborty Death: নেটদুনিয়ায় শোকের ছায়া, রহস্যমৃত্যু ‘সুন্দরীর দিদি’ অর্থাৎ নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর

Influencer  Sayoni Chakraborty
Influencer Sayoni Chakraborty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সমাজমাধ্যমে পরিচিত মুখ সায়নী চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির মগরায়। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ হয়ে পড়েন অনুরাগীরা। সদ্য আইন নিয়ে স্নাতক পাশ করা সায়নী সমাজমাধ্যমে নিয়মিত সক্রিয় ছিলেন। বিশেষ করে মা মলি চক্রবর্তীর সঙ্গে তাঁর নানা ভিডিয়ো এবং পোষ্যদের নিয়ে পোস্ট নেটমাধ্যমে বেশ জনপ্রিয় ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকেই সায়নীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ত্রিবেণীর এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন সায়নী। সেই সম্পর্কের টানাপড়েন থেকেই মানসিক অবসাদের সৃষ্টি হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, মৃত্যুর মাত্র একদিন আগেও নিজের পোষ্য গরু ‘সুন্দরী’-কে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সায়নী। সেই স্বাভাবিক উপস্থিতির পর আচমকা এমন ঘটনায় হতবাক অনুরাগী ও পরিচিত মহল।


হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে তাঁরা অভিযোগ জানাবেন বলে মৌখিকভাবে জানিয়েছেন। অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী তদন্তের পরবর্তী পদক্ষেপ করা হবে। 

You might also like!