Breaking News
 
cm Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কারণ নেই, বেকার ভাতাও চালু থাকবে, ঘোষণা শুভেন্দু সরকারের Land handover to Bsf : কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে রাজ্য, প্রথম ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BJP : রাজনৈতিক হিংসা ইস্যুতে বড় পদক্ষেপ, নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত Suvendu Adhikari and Samik Bhattacharya : সল্টলেকের দলীয় কার্যালয়ে শমীক-শুভেন্দু বৈঠক, বৈঠক শেষে কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য? Suvendu Adhikari and Samik Bhattacharya: সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু'জনে

 

Entertainment

1 hour ago

Name Change Twist: নামের বানানেই নতুন চমক! ‘মৈত্র’ হয়ে গেলেন রুক্মিণী, জল্পনায় টলিপাড়া

Tollywood actress Rukmini Maitra
Tollywood actress Rukmini Maitra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টলিউডে এখন চর্চার কেন্দ্রে অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কারণ, আচমকাই বদলে ফেললেন নিজের নামের বানান। দীর্ঘদিন ধরে যে নামে দর্শক তাঁকে চিনে এসেছে, সেই ‘মৈত্র’ পদবীতেই এবার সামান্য পরিবর্তন আনলেন অভিনেত্রী। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি নিজের সমাজমাধ্যমের প্রোফাইলে নজর কাড়েন দেবের ঘনিষ্ঠ অভিনেত্রী। এতদিন ইংরেজিতে তাঁর পদবীর বানান ছিল ‘Maitra’। কিন্তু এখন সেই নামের শেষ অক্ষরটি সরিয়ে দিয়ে তিনি লিখেছেন ‘Maitr’। ছোট্ট এই পরিবর্তনই কৌতূহল বাড়িয়েছে অনুরাগীদের মধ্যে। যদিও এই নাম পরিবর্তন নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

গত বছর ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’ ছবিতে অভিনয় করে বিশেষ প্রশংসা কুড়িয়েছিলেন রুক্মিণী। সাল ২০২৫, রামকমল মুখোপাধ্যায় পরিচালিত সেই ছবিকে ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছিল আলাদা উন্মাদনা। একইসঙ্গে ঐতিহাসিক চরিত্র বিনোদিনীর প্রতি সম্মান জানিয়ে কলকাতার ঐতিহ্যবাহী  ‘স্টার থিয়েটার’-এর নামকরণও হয়েছিল তাঁর নামে। সেই সময় অভিনেত্রী প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে। তবে ইন্ডাস্ট্রিতে নাম বদলের ঘটনা নতুন নয়। বাংলা সিনেমার স্বর্ণযুগ থেকেই বহু শিল্পী নিজেদের আসল নামের বদলে নতুন পরিচয়ে জনপ্রিয় হয়েছেন। উত্তম কুমার, মান্না দে, কিশোর কুমার, কুমার শানু থেকে শুরু করে বর্তমান প্রজন্মের দেব, জিৎ কিংবা কোয়েল মঞ্চ ও পর্দার প্রয়োজনে নামের পরিবর্তন বহুদিনের চল।


অনেক সময় সংখ্যাতত্ত্ব, ব্র্যান্ডিং কিংবা পেশাগত পরিচিতিকে আরও আকর্ষণীয় করে তুলতেই তারকারা এমন সিদ্ধান্ত নেন। কেউ নিজের ইচ্ছায়, কেউ আবার পরিচালক বা প্রযোজকের পরামর্শে বদলে ফেলেন নামের বানান। রুক্মিণীর ক্ষেত্রেও কি তেমন কোনও কারণ কাজ করেছে? নাকি এর নেপথ্যে রয়েছে নতুন কোনও পেশাগত পরিকল্পনা? উত্তর এখনও অধরা। বর্তমানে বাংলা ছবির পাশাপাশি বিজ্ঞাপন এবং বিভিন্ন ব্র্যান্ডের কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। মুম্বইতেও নিয়মিত যাতায়াত করছেন তিনি। ফলে অনেকের ধারণা, বৃহত্তর পরিসরে নিজেকে নতুনভাবে তুলে ধরতেই হয়তো এই ছোট্ট বদল। যদিও আসল কারণ জানার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা। 


You might also like!