Country

2 years ago

President Murmu: যোগব্যায়াম শরীর ও মনকে একত্রিত করে, এটি জীবনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি : রাষ্ট্রপতি

President Draupadi Murmu on Yoga Day
President Draupadi Murmu on Yoga Day

 

নয়াদিল্লি, ২১ জুন: যোগব্যায়াম শরীর ও মনকে একত্রিত করে এবং এটি জীবনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি। বুধবার নবম আন্তর্জাতিক যোগ দিবসে এই বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি সমস্ত মানুষকে যোগকে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, যোগ হল সভ্যতার একটি মহান কৃতিত্ব, এবং বিশ্বের জন্য ভারতের মহৎ উপহার। রাষ্ট্রপতি মুর্মু জানান, যোগব্যায়াম শরীর এবং মনকে একত্রিত করে এবং এটি জীবনের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি। তিনি যোগ করেছেন, যোগব্যায়াম প্রত্যেককে নিজেদের চারপাশের ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলি মোকাবিলায় আরও ভাল অবস্থানে থাকতে সাহায্য করে।


You might also like!