Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

PM Modi to inaugurate Chenab Bridge: ৬ জুন বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন, শেষ মুহূর্তে প্রতীক্ষায় কাশ্মীর

PM Modi to inaugurate Chenab bridge, world's highest railway bridge on June 6
PM Modi to inaugurate Chenab bridge, world's highest railway bridge on June 6

 

শ্রীনগর, ৫ জুন : নির্মাণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। অবশেষে ৬ জুন, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু উদ্বোধন করবেন। চন্দ্রভাগা নদীর উপরে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু তৈরি হয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী মোদী চেনাব রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের (ইউএসবিআরএল) অন্তর্গত এই রেল সেতুর উচ্চতা সমূদ্রপৃষ্ঠ থেকে ১৩১৫ মিটার। প্রায় ৪৯০ মিটারের সেতুটি ইউএসবিআরএল রেল প্রকল্পের ৯২৭টি সেতুর মধ্যে তৃতীয় দীর্ঘতম। জম্মু থেকে উত্তরে কাটরা হয়ে দুর্গম পার্বত‍্য পথ বেয়ে উপত‍্যকার প্রবেশপথে রয়েছে সেতু লাগোয়া উচ্চতম স্তম্ভটি। উপত‍্যকার প্রবেশদ্বার রিয়াসি স্টেশনের একাংশও ওই ১০৫ মিটারের স্তম্ভ বহন করছে। রেল সেতুর নির্মাণে নাশকতা প্রতিরোধের দিকটিতে বিশেষ ভাব নজর দেওয়া হয়েছে। তা ছাড়া এই সেতুর নিজস্ব নিরাপত্তাবেষ্টনীও থাকবে। সেতুটি রিখটার স্কেলের ৮.০ পর্যন্ত তীব্রতার ভূমিকম্পও সহ্য করতে পারবে। চেনাব ব্রিজ ও ইউএসবি রেলওয়ে লিঙ্ক ছাড়াও জম্মু-শ্রীনগর বন্দে ভারত ট্রেনও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

You might also like!