Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

2 years ago

Nitish Kumar: মহিলা সংরক্ষণ বিল দ্রুত বাস্তবায়ন করা উচিত : নীতীশ কুমার

Nitish Kumar (File Picture)
Nitish Kumar (File Picture)

 

পাটনা, ২১ সেপ্টেম্বর: মহিলা সংরক্ষণ বিল দ্রুত বাস্তবায়ন করা উচিত। জোর দিয়ে বললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একইসঙ্গে তিনি বলেছেন, "আমরা দেশে জাতি ভিত্তিক আদমশুমারিও চাই।" বুধবারই লোকসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল, এই বিল প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

সাংবাদিকদের প্রশ্নে নীতীশ কুমার বলেছেন, "এটি (মহিলা সংরক্ষণ বিল) পাস হয়েছে (লোকসভায়), তবে তা দ্রুত কার্যকর করা উচিত।" নীতীশ আরও বলেছেন, "আমরা দেশে জাতি ভিত্তিক আদমশুমারিও চাই, এবং আমরা এর জন্য অনেক দিন ধরে দাবি করে আসছি।"

নীতীশ কুমার এদিন বলেছেন, "কেন তাঁরা এত দেরি করছে। এটি অবিলম্বে বাস্তবায়ন করা যায়। কেন আমাদের ২০২৪ পর্যন্ত অপেক্ষা করতে হবে?... সমস্যাটা কী, এটা অবিলম্বে হওয়া উচিত ছিল। প্রতি দশ বছর অন্তর আদমশুমারি হতো। এটি ১৯৩১ সালে শুরু হয়েছিল এবং প্রথমবারের মতো বিলম্বিত হয়েছে। এটা ঠিক নয়। কিন্তু এই (মহিলা সংরক্ষণ) বিষয়টি চমৎকার, বাস্তবায়নে কিছুটা বিলম্ব হবে, কিন্তু যখনই এটা বাস্তবায়িত হবে তখনই মহিলাদের জন্য ভালো হবে।"


You might also like!