Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Madhya Pradesh:মধ্যপ্রদেশের অনুপপুরে হাতির আক্রমণে আহত মহিলা

Woman injured in elephant attack in Madhya Pradesh's Anuppur
Woman injured in elephant attack in Madhya Pradesh's Anuppur

 

অনুপপুর, ২৯ ডিসেম্বর  : মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় হাতির আক্রমণে এক মহিলা গুরুতর আহত হন। শুক্রবার ভোররাতে একজন মহিলা তাঁর মেয়েকে নিয়ে টিপন নদীর তীরে গেলে সেখানে একটি হাতির মুখোমুখি হয় তারা । সেই স্থান থেকে পালানোর চেষ্টা করলে ফুলবাই নামক মহিলাকে হাতিটি শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। আহত মহিলাকে চিকিৎসার জন্য অনুপপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জয়তারি ফরেস্ট রেঞ্জের গৌরী বিটের ঠেঙ্গার জঙ্গলে একটি হাতিকে ঘুরে বেড়াতে দেখে গ্রামবাসীরা। অনুমান করা হচ্ছে, ওই হাতিটিই শুক্রবার ভোররাতে টিপন নদীর তীরে পৌঁছে মহিলাকে আঘাত করে।

১৪ দিন ধরে অনুপপুর জেলায় একটানা পুরুষ হাতির বিচরণে আতঙ্কিত গ্রামবাসীরা। রাতে ওই এলাকায় টহল দেয় বন দফতরের কিছু ব্যক্তি। তাদের মধ্যে রাজবলী সাকেত, পঙ্কজ সিং, রাকেশ রাউতেল, বন্যপ্রাণী সংরক্ষক অনুপপুর শশীধর আগরওয়াল, চুলহা গ্রাম পঞ্চায়েতের পাপ্পু রাউতেল প্রমুখ ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে অনুপপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…