
কোচি, ৯ জুন : দেরিতে হলেও, অবশেষে বর্ষার পদার্পণ হয়েছে কেরলে। বৃস্পতিবারই কেরলে প্রবেশ করেছে বর্ষা। বর্ষার আগমণের সঙ্গে সঙ্গে আবহাওয়া বদলে দক্ষিণ ভারতের এই রাজ্যে। শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কেরলের রাজধানী তিরুবন্তপুরম, হালকা বৃষ্টি হয়েছে কোচিতেও।
কেরলে বর্ষা মূলত প্রবেশ করে ১ জুন, কিন্তু এবার ৭ দিন পিছিয়ে ৮ জুন বর্ষা প্রবেশ করেছে কেরলে। ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। শুরুতেই মৌসুমী বায়ুর সৌজন্যে ভিজল কেরল। কেরলের কোচিতে এদিন সকালে ধীরে ধীরে হলেও, স্বস্তির বৃষ্টি হয়েছে।
