
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅপেক্ষার আর মাত্র কয়েকদিন। তারপরই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জোরকদমে চলছে মন্দিরের গর্ভগৃহের নির্মাণকাজ। এরই মাঝে আজ গুরুত্বপূর্ণ ভোট।অপেক্ষার আর মাত্র কয়েকদিন। তারপরই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জোরকদমে চলছে মন্দিরের গর্ভগৃহের নির্মাণকাজ। এরই মাঝে আজ গুরুত্বপূর্ণ ভোট।
নির্মীয়মাণ রামমন্দিরের নির্মাণ সংক্রান্ত বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছে এই ট্রাস্টই। আগামী ২২ জানু্য়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তা ছাড়াও দেশবিদেশের একাধিক বিশিষ্ট মানুষকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাস্টের তরফে একটি ছবি প্রকাশ করে আগেই জানানো হয়েছিল যে, রামমন্দিরের গর্ভগৃহের কাজ প্রায় শেষ হয়েছে। এমনকি সেখানে আলোকসজ্জার কাজও কিছু দিন আগে শেষ হয়েছে। এ বার কেবল রামলালার মূর্তি প্রতিষ্ঠার পালা।
৫১ ইঞ্চি দীর্ঘ মূর্তি তিনটি। এই তিনটি মূর্তিকেই একটি টেবিলে পাশাপাশি রাখা হবে। ট্রাস্টের সদস্যরা ওই তিনটি মূর্তির মধ্যে সেরা মূর্তি যেটি মনে হবে, তাতে ভোট দেবেন। যেই মূর্তি সবথেকে বেশি ভোট পাবে, সেটি রাম মন্দিরে স্থাপন করা হবে।
