
ভোপাল, ৭ এপ্রিল: প্রধানমন্ত্রী মোদীর ২ কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল, মন্তব্য করেন মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র পাটোয়ারী। রবিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের মোদী সরকারকে তোপ দাগেন। তিনি এদিন বলেন, প্রধানমন্ত্রী মোদীর ২ কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল, তিনি মোদীর গ্যারেন্টি হিসেবে গমের জন্য ২৭০০ এবং ধানের জন্য ৩১০০ টাকা সমর্থন মূল্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাই বা কোথায় গেলো? এইসব প্রশ্নের উত্তর প্রধামন্ত্রী মোদীকে দিতে হবে।
মধ্যপ্রদেশের মানুষ শিবরাজ সিং চৌহানের মুখ দেখে এবং 'লাডলি বেহনা' প্রকল্পের পক্ষে ভোট দিয়েছেন কিন্তু আপনি এমন একজনকে মুখ্যমন্ত্রী করেছেন যিনি এই পদের যোগ্য নন, বলেও তিনি এদিন কটাক্ষ করেন।
