
শ্রীনগর, ২১ ফেব্রুয়ারি: তুষারপাতের সৌজন্যে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে কাশ্মীর উপত্যকা। চারিদিকে এখন শুধু বরফ আর বরফ, গুলমার্গ-সহ কাশ্মীর উপত্যকার নানা প্রান্তে উঁচু পাহাড়ে বরফ জমে রয়েছে। কাশ্মীর বৃষ্টি ও তুষারপাত কমবে ২২ ফেব্রুয়ারির পর, তারপর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
এদিকে, জম্মু ও কাশ্মীরের ১০টি জেলায় এখনও জারি রয়েছে তুষারধসের আশঙ্কা। জম্মু ও কাশ্মীরের ১০টি জেলায় হালকা, মাঝারি ও প্রবল তুষারধসের আশঙ্কার কথা জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে অনন্তনাগ, কুলগাম, ডোডা, কিশতওয়ার, পুঞ্চ, রামবান, বান্দিপোরা এবং বারামুল্লা জেলায় তুষারধসের সম্ভাবনা রয়েছে।
