
শ্রীনগর, ২৭ অক্টোবর : আগামী কিছুদিন মূলত মেঘাচ্ছন্ন থাকবে জম্মু ও কাশ্মীরের আকাশ। বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে, ২৯ অক্টোবরের পর কাশ্মীরের উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে, সমতলে হতে পারে বৃষ্টি। ২৮ অক্টোবর পর্যন্ত আবহাওয়া প্রধানত আংশিক মেঘলাই থাকবে। ২৯ অক্টোবর জম্মু ও কাশ্মীরের নানা অংশে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ এবং ৩১ অক্টোবর আংশিক মেঘলা থাকবে আবহাওয়া, ১ থেকে ২ নভেম্বর আংশিক থেকে সাধারণভাবে মেঘলা আবহাওয়ার পরিস্থিতি প্রত্যাশিত জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরে ২ নভেম্বর পর্যন্ত বড় ধরনের বৃষ্টি অথবা তুষারপাতের কোনও পূর্বাভাস নেই।
