
শ্রীনগর, ২১ জানুয়ারি: জম্মু ও কাশ্মীরে এবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। আগামী ২৬-২৭ জানুয়ারির মধ্যে জম্মু ও কাশ্মীরের কোথাও কোথাও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবার ২৮-৩০ জানুয়ারির মধ্যেও জম্মু ও কাশ্মীরের কোথাও কোথাও হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে।
কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বিশেষ কোনও আবহাওয়ার পরিবর্তন হবে না কাশ্মীরে, ২৪ জানুয়ারি পর্যন্ত মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। তবে, ২৬-২৭ জানুয়ারি এবং ২৮-৩০ জানুয়ারির মধ্যেও হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যেই জম্মু ও কাশ্মীরের আবহাওয়ার উন্নতি হতে চলেছে, কুয়াশার পরিমাণ কমবে এবং দৃশ্যমানতার সমস্যা মোটামুটি মিটবে।
