Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

3 years ago

Water level rise in Yamuna river : দিল্লিতে যমুনার জলস্তর বৃদ্ধি, প্রয়াগরাজে গঙ্গার জল বৃদ্ধি পেয়ে বানভাসি পরিস্থিতি

Water level rise in Yamuna river
Water level rise in Yamuna river

 

নয়াদিল্লি, ১৭ আগস্ট : রাজধানী দিল্লিতে যমুনা নদীর জলস্তর ক্রমশ বেড়েই চলেছে, দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের প্রয়াগরাজেও যমুনা নদীর জলস্তর বেড়েছে। প্রয়াগরাজে জলস্তর বেড়েছে গঙ্গা নদীরও। হাথনি কুন্ড ব্যারাজ থেকে জল ছাড়ার কারণে বুধবার সকালে দিল্লিতে যমুনা নদীর জলস্তর বেড়ে গিয়ে ২০৪.৫ মিটার, পরে ২০৪.৮৪ মিটার ও তারপরে ২০৪.৯৮ মিটারে পৌঁছে যায়।

উত্তর প্রদেশের প্রয়াগরাজে গঙ্গা ও যমুনার জলস্তরও বেড়েছে, সঙ্গম ঘাটের নিচু এলাকা, আশেপাশের রাস্তা তলিয়ে গিয়েছে। নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে, অবিশ্রান্ত বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত মধ্যপ্রদেশে। নর্মদাপুরমে জলস্তর বৃদ্ধির পর চূড়ান্ত সতর্কতা অবলম্বন করেছেন প্রশাসন, নদীর জলস্তর বিপদ সীমা স্পর্শ করেছে। নর্মদাপুরমের জেলাশাসক এন কে সিং জানিয়েছেন, নদীর জলের স্তর বেড়েছে ঠিকই, জলস্তর আরও বাড়লে এবং বন্যা পরিস্থিতি তৈরি হলেও আমরা প্রস্তুত।"


You might also like!