Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

By-elections 2025: লুধিয়ানা পশ্চিম বিধানসভা উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ

By-elections for Ludhiana West Assembly
By-elections for Ludhiana West Assembly

 

চণ্ডীগড়, ১৯ জুন : পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই আসনে মোট এক লক্ষ ৭৪ হাজার ৪৬৯ জন ভোটার রয়েছেন। এই আসনের উপনির্বাচনে জন্য ১৯৪টি ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে এবং ২৩ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আম আদমি পার্টির বিধায়ক গুরপ্রীত বাসি ওরফে গোগির মৃত্যুর পর এই আসনটি শূন্য হয়ে যায়। এবার এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য সঞ্জীব অরোরা এবং কংগ্রেসের ভারত ভূষণ আশু। অকালি দল এবং ভারতীয় জনতা পার্টিও এখানে পৃথকভাবে তাদের প্রার্থী দিয়েছে। নির্বাচন কমিশন প্রথমবারের মতো ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের মোবাইল জমা দেওয়ার ব্যবস্থা করেছে। 

You might also like!