Breaking News

 

Country

3 years ago

World Homeopathy Day: স্বাস্থ্যসেবা শুধুমাত্র চিকিৎসার বিষয় নয়, একজন ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতাও অন্তর্ভুক্ত : উপ-রাষ্ট্রপতি

Jagdeep Dhankhar
Jagdeep Dhankhar

 

নয়াদিল্লি, ১০ এপ্রিল : বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে নতুন দিল্লিতে সোমবার উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এক বিজ্ঞান বিষয়ক সম্মেলনের উদ্বোধন করেছেন। আয়ুষ মন্ত্রকের অধীনে 'সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি' এই বিশেষ সম্মেলনের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, স্বাস্থ্যসেবা শুধুমাত্র চিকিৎসার বিষয় নয়, একজন ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতাও অন্তর্ভুক্ত।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন হোমিওপ্যাথি কলেজের সঙ্গে সিসিআরএইচ-এর একাধিক মউ চুক্তি স্বাক্ষর হয়েছে। সিসিআরএইচ-এর আটটিগ্রন্থ, একটি পোর্টাল এবং একটি ডকুমেন্টারিও অনুষ্ঠানে প্রকাশ করা হয়। সম্মেলনের মূল ভাবনা "হোমিও পরিবার - সর্বজনের সুস্বাস্থ্য, এক স্বাস্থ্য এক পরিবার"। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রতিষ্ঠাতা ডঃ ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর ১০ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালিত হয়।


You might also like!