Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mahua Maitra : বাংলো খালি করুন!মহুয়াকে ফের নোটিস

Mahua Maitra (File Picture)
Mahua Maitra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের বহিষ্কৃত সাংসদকে নোটিস ধরাল সংসদের ডিরেক্টরেট অফ এস্টেট। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে এমনটাই জানা যাচ্ছে বলে দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। নোটিসে এও লেখা হয়েছে, বাংলোটি খালি করতে প্রয়োজনে বলপ্রয়োগও করা হতে পারে। ওয়াকিবহাল মহলের মতে, এতে ইঙ্গিত রয়েছে প্রয়োজনে জবরদস্তি করেও মহুয়াকে বাংলোছাড়া করতে পারে কেন্দ্র।

সাংসদ পদ খারিজ হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস  নেত্রী মহুয়া মৈত্রকে সরকারি বাংলো ছাড়তে বলেছিল ডিরেক্টরেট অফ এস্টেট। কিন্তু তিনি তার বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। যদিও ওই মামলায় কোনও রায় দেয়নি দিল্লি হাই কোর্ট। এই বিষয় নিয়ে মহুয়াকে ডিরেক্টরেট অফ এস্টেটের কাছে আবেদন করতে বলে। একই সঙ্গে মামলাটিকে তুলে নেওয়ার পরামর্শ দেয় উচ্চ আদালত। তার পরই কেন বাংলো খালি হয়নি, জানতে চেয়ে মহুয়াকে সোমবার নোটিস পাঠায় ডিরেক্টরেট অফ এস্টেট। এবার ফের নেত্রীকে পাঠানো হল নোটিস।  

প্রসঙ্গত, ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে গত ৮ ডিসেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। তাঁকে ৭ জানুয়ারির মধ্যে বাংলো খালি করতে বলা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট ভাড়া দিয়ে লোকসভা নির্বাচন পর্যন্ত বাংলোটি ব্যবহারের অনুমতি চেয়েছিলেন মহুয়া।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…