Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Uttarakhand Landslides:উত্তরাখণ্ড ভূমিধস : গৌরীকুণ্ডে উদ্ধার ৭টি দেহ, তল্লাশি অভিযান জারি

Uttarakhand Landslides
Uttarakhand Landslides

 

রুদ্রপ্রয়াগ, ১২ আগস্ট : উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডে ভূমিধস কবলিত এলাকা থেকে আরও দু'টি দেহ উদ্ধার করল প্রশাসন। সবমিলিয়ে মোট দেহ উদ্ধারের সংখ্যা বেড়ে হল ৭। প্রবল বৃষ্টির জেরে গত ৩-৪ আগস্টের মধ্যবর্তী রাতে রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডে ভূমিধসের ঘটনা ঘটে। তলিয়ে যায় তিনটি দোকান, যে দোকানগুলি মন্দাকিনী নদী থেকে মাত্র ৫০ মিটার ওপরেই ছিল। পরবর্তী দিনই উদ্ধার হয়েছিল ৫টি দেহ, আর শনিবার উদ্ধার হয়েছে আরও দু'টি দেহ। উদ্ধারকাজ এখনও জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন।

অন্যদিকে, শনিবার সকালে রুদ্রপ্রয়াগ জেলাতেই রাস্তা থেকে ধ্বংসাবশেষ সরানোর সময়, ধ্বংসাবশেষের নীচে একটি গাড়ি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। সেখানে পাঁচটি দেহ উদ্ধার হয়েছে। রুদ্রপ্রয়াগ জেলার চৌকি ফাটার অন্তর্গত তারসালির ঘটনা। মৃতদের মধ্যে একজন গুজরাটের বাসিন্দা। তাঁরা কেদারনাথ যাচ্ছিলেন, সেই সময় গত বৃস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।



You might also like!