Country

2 years ago

Narendra Modi: বিকশিত ভারতের সংকল্প যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে উত্তর প্রদেশ : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি : উত্তর প্রদেশের স্থাপনা দিবসে রাজ্যের আরও অগ্রগতি কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী আশা ব্যক্ত করেছেন, বিকশিত ভারতের সংকল্প যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে উত্তর প্রদেশ। ২৪ জানুয়ারি উত্তর প্রদেশের স্থাপনা দিবস। প্রধানমন্ত্রী মোদী এদিন সকালে সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, "আধ্যাত্মিকতা, জ্ঞান এবং শিক্ষার পবিত্র ভূমি উত্তর প্রদেশের সবাইকে রাজ্যের প্রতিষ্ঠা দিবসে অনেক অনেক শুভেচ্ছা।"

প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে আরও জানান, "বিগত ৭ বছরে উত্তর প্রদেশ নতুন অগ্রগতির গল্প রচনা করেছে, যাতে রাজ্য সরকারের পাশাপাশি জনসাধারণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমি আত্মবিশ্বাসী যে বিকশিত ভারতের সংকল্প যাত্রায় উত্তর প্রদেশ অগ্রণী ভূমিকা পালন করবে।" উত্তর প্রদেশের প্রগতি কামনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী এক্স মাধ্যমে জানিয়েছেন, "আপনার উদ্যমী শুভেচ্ছার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনার নেতৃত্বে আমরা রাজ্যে 'রামরাজ্য' প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ।"


You might also like!