Country

2 years ago

Crime In UP: শিশু নিগ্রহ, ধর্ষণ সহ একাধিক মামলার মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে নির্দেশিকা দিল সরকার

Yogi Aditya Nath (File Picture)
Yogi Aditya Nath (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রাইমের ব্যাপারে বরাবরই যোগীরাজ্য সক্রিয়। শিশু নিগ্রহ, গোহত্যা, ধর্মান্তকরণ, ধর্ষণ এবং খুনের মতো মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে  ‘অপারেশন কনভিকশন’ চালু করা হল যোগী রাজ্য উত্তর প্রদেশে। মূলত, অপরাধীদের দ্রুত গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে পোক্ত প্রমাণ সংগ্রহ, পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং আদালত যাতে অল্প সময়ের মধ্যে এই সব অপরাধীর শাস্তির ব্যবস্থা করে, তা নিশ্চিত করাই এই ‘অপারেশন’-এর মূল লক্ষ্য।

‘অপারেশন কনভিকশন’-এর আওতায় যে সব মামলা রাখা হয়েছে, রাজ্যের প্রত্যেক কমিশনারেট, জেলাকে তেমন ২০টি করে মামলা চিহ্নিত করে দ্রুত তা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে বলে এক নির্দেশিকায় বলা হয়েছে। এ ছাড়াও পকসো আইনে মামলাও দ্রুত চিহ্নিত করে সেগুলিরও যত কম সম্ভব সময়ের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। শুধু তাই-ই নয়, দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট আদালতে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

প্রসঙ্গত,  রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলার নির্দেশ দিয়েছেন যোগি আদিত্যনাথ। সেই নীতিকে দ্রুত বাস্তবায়ন করার জন্য ‘অপারেশন কনভিকশন’ চালু করল উত্তরপ্রদেশ সরকার।

ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়েছিলেন, অপরাধ নিয়ে তাঁর সরকার কোনও রকম আপস করবে না। তার পর থেকেই একের পর এক দুষ্কৃতীর ধড়পাকড় শুরু হয়েছে। উত্তরপ্রদেশ সরকারি সূত্রে খবর, যোগীর প্রথম দফার শাসনকালে পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন ১৬৬ জন কুখ্যাত অপরাধী। আহত হয়েছেন সাড়ে ৪ হাজার দুষ্কৃতী। যোগীর দ্বিতীয় দফার (২০২২) মুখ্যমন্ত্রিত্বের প্রথম ১০০ দিনেই ৫২৫টি ‘এনকাউন্টারের’ ঘটনা ঘটে।

You might also like!