
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অকাল বৃষ্টি ও বজ্রপাতের জেরে শীতের শুরুতেই ২০ জনের মৃত্যু হল গুজরাতে। ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হয়েছে। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এমতাবস্থায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার।
রাজ্য প্রশাসনের এক কর্তা জানিয়েছে যে রবিবার গুজরাটে ব্যাপক বৃষ্টি হয়। অকাল এই বৃষ্টিপাতের সময় বজ্রপাতে ঘটনা ঘটে। বজ্রপাতে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি। এর মধ্যে দাহোদ জেলায় চার, ভারুচে ৩ এবং তাপিতে ২ জনের মৃত্যু হয়েছ। ১ জন করে মৃত্যু হয়েছে আহমেদাবাদ, আমরেলি, বানাসকাঁথা, বোটাদ, খেদা, মেহসানা, পঞ্চমহল, সবরকাঁথা, সুরাত, সুরেন্দ্রনগর এবং দ্বারকায়। বজ্রপাতে সাধারণ মানুষের পাশাপাশি গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
